মাের প্রভাতের এই প্রথমখনের
কুসুমখানি,
তুমি জাগাও তারে ঐ নয়নের
আলােক হানি।
সে যে দিনের বেলায় করবে খেলা
হাওয়ায় দুলে,
রাতের অন্ধকারে নেবে তারে
বক্ষে তুলে,
ওগাে তখনি তাে গন্ধে তাহার
ফুটবে বাণী॥
আমার বীণাখানি পড়ছে আজি
সবার চোখে।
হেরাে তারগুলি তার দেখছে গুনে
সকল লােকে।
ওগাে কখন সে যে সভা ত্যেজে
আড়াল হবে,
শুধু সুরটুকু তার উঠবে বেজে
করুণ রবে-
যখন তুমি তারে বুকের ’পরে
লবে টানি॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ