বালিশ নেই, সে ঘুমােতে যায়
মাথার নীচে ইঁট দিয়ে।
কাঁথা নেই, সে প’ড়ে থাকে
রােদের দিকে পিঠ দিয়ে।
শ্বশুর-বাড়ি নেমন্তন্ন,
তাড়াতাড়ি তারই জন্য
ছেঁড়া গামছা পরেছে সে
তিনটে-চারটে গিঁঠ দিয়ে।
ভাঙা ছাতার বাটখানাতে
ছড়ি ক’রে চায় বানাতে,
রােদে মাথা সুস্থ করে
ঠাণ্ডা জলের ছিট দিয়ে।
হাসির কথা নয় এ মােটে—
খ্যাক্শেয়ালিই হেসে ওঠে
যখন রাতে পথ করে সে
হতভাগার ভিট দিয়ে।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ