কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনাে ধুলাে যত।
কে জানিত আসবে তুমি গাে
অনাহূতের মতাে।
তুমি পার হয়ে এসেছ মরু,
নাই যে সেথায় ছায়াতরু,
পথের দুঃখ দিলেম তােমায়
এমন ভাগ্যহত॥
তখন আলসেতে বসে ছিলেম আমি
আপন ঘরের ছায়ে,
জানি নাই যে তােমায় কত ব্যথা
বাজবে পায়ে পায়ে।
তবু ঐ বেদনা আমার বুকে
বেজেছিল গােপন দুখে,
দাগ দিয়েছে মর্মে আমার
গভীর হৃদয়-ক্ষত॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ