জানি গাে দিন যাবে
এ দিন যাবে।
একদা কোন্ বেলাশেষে
মলিন রবি করুণ হেসে
শেষ বিদায়ের চাওয়া আমার
মুখের পানে চাবে।
পথের ধারে বাজবে বেণু,
নদীর কূলে চরবে ধেনু,
আঙিনাতে খেলবে শিশু,
পাখিরা গান গাবে।
তবুও দিন যাবে এ দিন যাবে॥
তােমার কাছে আমার
এ মিনতি।
যাবার আগে জানি যেন
আমায় ডেকেছিল কেন
আকাশপানে নয়ন তুলে
শ্যামল বসুমতী-
কেন নিশার নীরবতা
শুনিয়েছিল তারার কথা,
পরানে ঢেউ তুলেছিল
কেন দিনের জ্যোতি।
তোমার কাছে আমার এই মিনতি॥
সাঙ্গ যবে হবে
ধরার পালা
যেন আমার গানের শেষে
থামতে পারি সমে এসে,
ছয়টি ঋতুর ফুলে ফলে
ভরতে পারি ডালা—
এই জীবনের আলোকেতে
পারি তোমায় দেখে যেতে,
পরিয়ে যেতে পারি তোমায়
আমার গলার মালা।
সাঙ্গ যবে হবে ধারার পালা॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ