তুমি পড়িতেছ হেসে
তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার।
যৌবনসমুদ্র-মাঝে
কোন্ পূর্ণিমায় আজি
এসেছে জোয়ার!
উচ্ছল পাগল নীরে
তালে তালে ফিরে ফিরে
এ মোর নির্জন তীরে
কী খেলা তোমার!
মোর সর্ব বক্ষ জুড়ে
কত নৃত্যে কত সুরে
এসো কাছে যাও দূরে
শতলক্ষ বার।
তুমি পড়িতেছ হেসে
তরঙ্গের মতো এসে
হৃদয়ে আমার।
জাগরণসম তুমি
আমার ললাট চুমি
উদিছ নয়নে।
সুষুপ্তির প্রান্ততীরে
দেখা দাও ধীরে ধীরে
নবীন কিরণে।
দেখিতে দেখিতে শেষে
সকল হৃদয়ে এসে
দাঁড়াও আকুলকেশে
রাতুল চরণে
সকল আকাশ টুটে
তোমাতে ভরিয়া উঠে,
সকল কানন ফুটে
জীবনে যৌবনে।
জাগরণসম তুমি
আমার ললাট চুমি
উদিছ নয়নে।
কুসুমের মতো শ্বসি
পড়িতেছ খসি খসি
মোর বক্ষ-’পরে।
গোপন শিশিরছলে
বিন্দু বিন্দু অশ্রুজলে
প্রাণ সিক্ত করে।
নিঃশব্দ সৌরভরাশি
পরানে পশিছে আসি—
সুখস্বপ্ন পরকাশি
নিভৃত অন্তরে।
পরশপুলকে-ভোর
চোখে আসে ঘুমঘোর,
তোমার চুম্বন মোর
সর্বাঙ্গে সঞ্চরে।
কুসুমের মতো শ্বসি
পড়িতেছ খসি খসি
মোর বক্ষ-’পরে।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৬৯ বার পঠিত
শেষের কবিতা
৮১৬৪ বার পঠিত
অভিমান
৫৭৪৮ বার পঠিত
অপরিচিতা
৫০৯১ বার পঠিত
সোনার তরী
৪৩০০ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ