দুঃখ এ নয়, সুখ নহে গো—
গভীর শান্তি এ যে,
আমার সকল ছাড়িয়ে গিয়ে
উঠল কোথায় বেজে।
ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম,
ছাড়িয়ে আপনারে
সাথে করে নিল আমায়
জন্মমরণপারে—
এল পথিক সেজে।
দুঃখ এ নয়, সুখ নহে গো—
গভীর শান্তি এ যে॥
চরণে তার নিখিল ভুবন
নীরব গগনেতে
আলো-আঁধার-আঁচলখানি
আসন দিল পেতে।
এত কালের ভয় ভাবনা
কোথায় যে যায় সরে,
ভালোমন্দ ভাঙাচোরা।
আলোয় ওঠে ভরে—
কালিমা যায় মেজে।
দুঃখ এ নয়, সুখ নহে গো,
গভীর শান্তি এ যে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৬৬ বার পঠিত
শেষের কবিতা
৮১৬২ বার পঠিত
অভিমান
৫৭৪৭ বার পঠিত
অপরিচিতা
৫০৯০ বার পঠিত
সোনার তরী
৪২৯৮ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ