পাঁচ দিন ভাত নেই,
দুধ এক-রত্তি—
জ্বর গেল, যায় না যে
তবু তার পথ্যি।
সেই চলে জল-সাবু,
সেই ডাক্তার-বাবু,
কাঁচা কুলে আম্ড়ায়
তেমনি আপত্তি।
ইস্কুলে যাওয়া নেই,
সেইটে যা মঙ্গল-
পথ খুঁজে ঘুরি নেকো
গণিতের জঙ্গল।
কিন্তু যে বুক ফাটে—
দূর থেকে দেখি মাঠে
ফুটবল-ম্যাচে জমে
ছেলেদের দঙ্গল
কিনুরাম পণ্ডিত,
মনে পড়ে টাক তার—
সমান ভীষণ জানি
চুনিলাল ডাক্তার।
খুলে ওষুধের ছিপি
হেসে আসে টিপিটিপি,
দাঁতের পাটিতে দেখি
দুটো দাঁত ফাঁক তার।
জ্বরে বাঁধে ডাক্তারে,
পালাবার পথ নেই—
প্রাণ করে হাঁসফাঁস্
যত থাকি যত্নেই।
জ্বর গেলে মাস্টারে
গিঁঠ দেয় ফাঁসটারে।
আমারে ফেলেছে সেরে
এই দুটি রত্নেই।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ