বাজাও আমারে বাজাও।
বাজালে যে সুরে প্রভাত-আলােরে
সেই সুরে মােরে বাজাও।
যে সুর ভরিলে ভাষা-ভােলা গীতে
শিশুর নবীন জীবন-বাঁশিতে,
জননীর মুখ-তাকানাে হাসিতে
সেই সুরে মােরে বাজাও॥
সাজাও আমারে সাজাও।
যে সাজে সাজালে ধরার ধূলিরে
সেই সাজে মােরে সাজাও।
সন্ধ্যামালতী সাজে যে ছন্দে
শুধু আপনারি গােপন গন্ধে,
যে সাজ নিজেরে ভােলে আনন্দে
সেই সাজে মােরে সাজাও॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫২ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৮ বার পঠিত
অভিমান
৫৭৪৬ বার পঠিত
অপরিচিতা
৫০৮৭ বার পঠিত
সোনার তরী
৪২৮৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ