রঙ বদলাতে দেখিনি।
দেখেছি, মানুষের ভেতর থেকে
মানুষ সরে যেতে।
জল নেমেছে নদীতে, জঞ্জাল নেমেছে সমুদ্রে,
আর শ্রদ্ধা—
কোন অদৃশ্য নর্দমায় হারিয়ে গেল, খেয়াল করিনি।
শুধু দেখেছি,
প্রেম একদিন দরজায় এসে মানুষ খুঁজছিল।
ভেতর থেকে উত্তর এসেছিল...
"এখানে এখন আদর্শ থাকে!"
.......... ........
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈