তুমি আমায় জানিয়ে দাও
কিভাবে ভালোবাসবো?
তুমি আমায় বুঝিয়ে দাও
কিভাবে তোমায় ভুলে যাবো?
তুমি আমায় জুগিয়ে দাও
তোমার সামনে দাড়ানোর দুর্নিবার সাহস।
তুমি আমায় সাহসী বানাও
তোমার দুঃখে জড়িয়ে ধরে থাকতে।
তুমি আমায় সুযোগ দাও
তোমার সুখে সুখনিবাসী হতে।
তুমি আমায় টেনে নাও
আমার দুঃসময়ে।
তুমি আমায় তোমার কাঁধের মালিকানা দাও
আমার দীর্ঘশ্বাস জমা অশ্রু ঝরাতে।
তুমি আমার অনুপ্রেরণা হও
ভবিষ্যৎ বিনির্মাণে।
তুমি আমার তীক্ষ্ণ তরবারি হও
আমার জীবন সংগ্রামের জয় ছিনিয়ে নিতে।
তুমি আমার ঢাল হও
তীক্ষ্ণ তীরের আঘাত হতে রক্ষার্থে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন