প্রভু, তোমার সৃষ্টির বাহারি রূপ,
মুগ্ধ করে আসছে হৃদয়ের কূপ।
বিন্দু হতে আকাশসম সৃষ্টি,
কেড়েছে অবাক দৃষ্টি।
তোমার সৃষ্টির সৌন্দর্যতা,
ছড়ায় অপরূপ মাধুর্যতা।
তোমার সৃষ্টিকূল তৈরি নিখুঁত,
নাহি প্রয়োজন কোনো দূত।
তোমার সৃষ্টিতে ফোটে বাহারি ফুল,
তোমার সৃষ্টি জগতে নাহি কোনো ভুল।
অগণিত সৃষ্টি তোমার, করি শুকরিয়া জ্ঞাপন,
তুমি ছাড়া আছে কে আপন?
তোমার অশেষ রহম দয়া,
দূর করুক মোর ভ্রান্তির কায়া।
তোমার নুরের প্রভাবে,
শয়তানি থাকুক দূরে।
হৃদয়ে নূর জ্বেলে দাও,
জান্নাতের পথে টেনে নাও।
আমি তোমার অসহায় বান্দা,
তুমিবিহীন নাহি কেহ, যে বানাবে শীতল কলিজা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন