ইচ্ছে আমার রংধনুকে
উঠান মাঝে রাখি
হেসে খেলে রংগুলো সব
মায়ের গায়ে মাখি।
ইচ্ছে আমার ধরব তারা
ধরতে যদি পারি
আমার মাকে দেব আমি
তারার বোনা শাড়ি।
ইচ্ছে আমার নদী হব
ঘুরবো সারা গাঁয়ে
মাকে নিয়ে ঘুরতে যাব
ময়ূরপঙ্খী নায়ে।
ইচ্ছে আমার বকুল হয়ে
ঝরব মায়ের পায়ে
পাখি হয়ে গান শোনাব
সকাল-সন্ধা-সায়ে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন