অনেকদিন বুনেছি সুতোতোলা গান
কাগজের কাফনে ধীবর স্খলন
প্রেমের প্রারম্ভিক সূত্র, ঋতুর হনন।
ক’খানা মৌসুমে অন্তঃআয়ু শুষে
হয়তো শীতবোনে কাটা দিয়ে
অলিন্দভরতি চিত্র, মধ্যস্থান কার্ণিশে।
অহেতুক রাত তাড়াই বিনয়াবত
পা’হীন তারা দাঁড়ালো সন্ন্যাসে
মানুষ যেন বুকপকেটহীন ক্রোমোজোম
দ্রব্যাদি জন্মায়, ঋণগ্রস্থ মাতৃকার শাঁসে।
কবিতা — সুতোতোলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রূপক কবিতা
,
সাম্য-জীবনমুখী কবিতা
৩৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
'সুতোতোলা' একটি ভাবগম্ভীর আধুনিক বাংলা কবিতা। এতে রূপক ও প্রতীকের আশ্রয়ে প্রেম, পরিবর্তন এবং জীবন-চেতনার জটিল রূপ ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার 'বুকপকেটহীন ক্রোমোজোম' উপমাটি মানুষের আত্মিক শূন্যতা ও নিঃসঙ্গতাকে নির্দেশ করে। ঋতু পরিবর্তন ও সময়ের সাথে সাথে অনুভূতির বিবর্তন সুন্দরভাবে কাব্যের ছন্দে প্রকাশ পেয়েছে।