বিধির লিখন যদি খণ্ডাতে পারতাম,
তবে শুধু সুদর্শন বর্ণ না,
পুরো দুনিয়াই লিখে নিতাম।
যদি কাউকে ভালোবাসো তবে বলে দাও,
আক্ষেপ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে নেই।
তবে যদি কেউ যেতে চায় তাকে যেতে দাও,
আপন নীড় ছেড়ে যদি কেউ মুক্ত আকাশে উড়তে চায়,
শত চেষ্টায় কি তাকে আপন নীড়ে রাখা যায়?
তোমাকে পাওয়ার আক্ষেপ আমার চিরকাল যাবে রয়ে,
জোর করতে হয়তো রাখতে পারতাম—
তাতে কি লাভ হতো? তুমিই তো চাওনি আমার হতে।
কে বলেছে ভালোবাসতে হলে আপন করে পেতে হয়?
ভালোবাসাটা প্রকৃত হলে দূর থেকেও ভালোবাসা যায়।
হয়তো তুমিও সুখে থাকবে আর আমিও...
তবে সুখে থাকতে পারবো না আমরা।
ভালোবেসে পাওয়াটাই পূর্ণতা নয়,
যদি মৃত্যু পর্যন্ত একে অপরের পাশে রয়—
তাকেই পূর্ণতা কয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন