যদি আর আমি কিছুই না লিখি?
সব ছেড়ে ছুঁড়ে বনবাসী হই, তুমি খুশি হবে?
সে বন এখনো মানুষ চেনে না
আমি ছাড়া কেউ একলা যাবে না
এবং ফেরার কোনো পথ নেই
তুমি খুশি হবে?
যা লিখেছি সব পুড়িয়ে ছড়িয়ে
চাঁড়ালের হাতে ছাই সঁপে দিয়ে
যদি চলে যাই?
সমস্ত নাম উকো দিয়ে ঘষে
মুছে দিয়ে যাবো
আমার জন্য কাঁদবে না কোনো শিয়াল কুকুরও
তুমি খুশি হবে?
তোমার খুশির জন্য আমি কি পৃথিবী ছাড়বো?
যদি চাও, তাও ছেড়ে যেতে পারি
হে সমালোচক, আরও যা চাইবে সব মেনে নেবো
শুধু দয়া করে, আমাকে কখনো
আর তুমি ভালো লিখতে ব’লো না!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী