ছাতুবাবুর বাজারে চড়কের মেলার মাঝখানে
হুড়মুড়িয়ে এসে পড়লো বর্গীর মতন বৃষ্টি
একজন মানুষ শূন্যে ঝুলছে
আকাশের বুক ফাটানো বজ্র গর্জনের পর
সে নীচে পড়লো, না উপরে উঠে গেল
কেউ দেখে নি।
অকস্মাৎ সেই সন্ধ্যাটির বিদ্যুৎ প্রতিভা
সব দৃশ্যগুলি অদৃশ্য করে দেয়
পলাতক পায়রার সঙ্গে মিশে যায় মানুষ
সকলেই যে-যার রাস্তায় হারিয়ে গিয়ে
খুঁজছে আর একজনকে
খাতায় খাতায় মেয়েমানুষেরা ছুটে যাচ্ছে
রামবাগানের দিকে
আসলে সেটা নিরুদ্দেশের পথ
সেখানে এখন লরি ও ঠেলাগাড়িতে ট্রাফিক জ্যাম
লণ্ডভণ্ড মেলা প্রাঙ্গণের বর্ষণ অন্ধকারে দাঁড়িয়ে
এক কিশোরী গলা চিরে ডাকছে, বাবা, বাবা!
কেউ সাড়া দেয় না
বাঁশবাজির নায়ক ততক্ষণে
ছিটকে চলে গেছে অন্য এক শতাব্দীতে!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৮৮ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১০ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫০ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ