সকালবেলার দিকবধূটির বরতনু ভরা
ফুলের গয়না
ভেজা চুল, যেন স্বর্গ নদীতে স্নান সেরে উঠে
এসেছে সদ্য
ওকে নিয়ে আজ একটা চম্পুকাব্য লিখলে
মন্দ হয় না
বেলা বাড়ে যেই হিংসার মতো লকলকে রোদ
গদ্য গদ্য!
বেলা বাড়ে, শুধু দিন নয়, যেন সোনার বদলে
শস্তা গিলটি
দিগঙ্গনারা তাই নেড়ে চেড়ে দেখে আর বুক
ফোলায় গর্বে
রূপ আর কূপ এই নিয়ে বাঁচা? মনে মনে ভাবে
কেমন মিলটি
মিল নেই কিছু, বিন্দু বিন্দু আয়ু চলে যায়
কালের গর্ভে!
আমার আয়ুর আমিই বিনাশী, রাতে ঝরে পড়ে
লঘু মুহূর্ত
অন্ধ গলিতে শুধু হুড়োহুড়ি, ঠোঁটে সিগারেট
গেলাসে মদ্য
কবিতার খাতা ইঁদূরে কাটছে, দেখাও যায় না
এমনই ধূর্ত
সরস্বতীর বীণা ঝংকারে গানের বদলে
এখন গদ্য!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৮০০ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ