বাঁচার জন্য বাঁচতে হবে, এমন একটা সহজ কথার গান হয় না
কেমন সহজ, যেমন আগুন, ভূমিকম্প, তুষার ঝড় পেরিয়ে
আসে একলা শিশু
যেমন বন্যা উথাল পাথাল, তার মধ্যেও জেদ ছাড়ে না, মাটি
ছাড়ে না ছোট্ট একটা নয়নতারা
আকাশমণি বনের ঝাড়ে আগুন লাগল, ও জোনাকি,
ওদের বল না বেঁচে থাকতে
আগুনকেও তো বাঁচতে হবে, আমি আগুন খেতেও পারি
উদর জুড়ে আগুন আমার, এতকাল তো সেই আগুনই
বাঁচিয়ে রাখলো
ক্লেদে ড়ুবছি, দু’হাত তুলে বলি, আমায় বাঁচাও আগুন,
এসো আগুন এ সংসারে
কথায় কথায় জ্বলে আগুন, আলেয়া নয়, চুলোর আগুন,
ছাই উড়ছে
এর মধ্যেই ভালোবাসার দু’চার বিন্দু, খরার মাঠে
যেমন বৃষ্টি
বাঁচাই যদি না যায় তবে সব সৃষ্টিই অনাসৃষ্টি, ওগো তোমরা
লোকাল ট্রেনে, আঁতুর ঘরে, কয়েদখানায়, কেরোসিনের
লম্বা লাইনে
বাঁচো এবং বাঁচার জন্য আঙুল তোলো, আমি একটা
গান লিখছি
বাঁচার মতন বাঁচতে হবে, স্বর্গে কিংবা নরকে নয়,
এই মাটিতে, এই মাটিতে..
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৮০০ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ