রাত বারোটা কি দেড়টায় কবিতার খাতা খুলতেই বাইরে
কে আমার নাম ধরে তিনবার ডাকল?
গলা চিনতে ভুল হবার কথা নয়, তবু একবার কেঁপে উঠি
এই তো তার আসবার সময়, বরাবরই তো সে রাত্রির রুটিনে
পদাঘাত করে এসেছে
দুনিয়ার সমস্ত পুলিশ তাকে কুর্নিশ করে, রিকশাওয়ালারা ঠুং ঠুং
শব্দে হুল্লোড় তোলে
গ্যারাজমুখী ফাঁকা দোতলা বাসের ড্রাইভার তার সঙ্গে
এক বোতল থেকে
চুমুক দেয়
উঠে গিয়ে বারান্দায় উঁকি মেরে বলি, শক্তি, চলে এসো,
দরজা খোলা আছে
খাকি প্যান্ট ও কালো জামা, মাথার চুল সাদা, মুঠোয়
সিগারেট ধরা
শক্তি একটু একটু দুলছে, জ্যোৎস্না ছিন্নভিন্ন করে হেসে
উঠল
ঠিক যেমন রূপনারান নদীর তীরে দুরন্ত ছোটাছুটির সময়
হেসেছিল
ঠিক যেমন হেসাডির বাংলোয় সর্বনাশ তুচ্ছ করে হেসেছিল
মুখ তুলে বলল, কবিতা লিখছিলে, সুনীল? না, লিখো না,
লিখো না, আমি লিখছি না, তুমিও লিখবে না।
এমন কিছু পান করিনি যে আমার দৃষ্টি বিভ্রম হবে,
হলোগ্রাম দেখব
কোথায় শক্তি? মাঝরাতের রাস্তা শুনশান, অতি নিঃসঙ্গতার
মতন মোহময়
শক্তি আর কখনও আসবে না, যখন তখন এসে রাম চাইবে না,
তা কি আমি জানি না?
আবার ফিরে আসি কবিতার খাতার কাছে, কলম তুলে নিই
আঙুলে
পরক্ষণেই সিগারেট ধরাতে গিয়ে দপ দপ করে আগুন, মুখের
মধ্যেও টের পাই আগুন
সমস্ত শব্দের মাত্রা ও ছন্দ হারিয়ে যায়, সাদা পৃষ্ঠা জ্বলজ্বল
করে
শক্তি নেই, কবেকার সেই দু’জনে মিলে লেখা লেখার খেলা
হঠাৎ শেষ হয়ে গেল
আমি চুপ করে বসে থাকি, রাত্রি ঝরে পড়ে, যেন উড়ছে
আমাদের লেখাগুলির ছিন্ন পাতা
আমি চুপ করে বসে থাকি, সাদা দেওয়াল, কানে তালা
লাগিয়ে দিচ্ছে স্তব্ধতার বাজনা
খাকি প্যান্ট ও কালো জামা, সাদা চুল, মুঠোয় সিগারেট ধরা
শক্তি একটু একটু দুলছে…
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৮০০ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ