‘রূপসী’ শব্দটির যদি ছাপার ভুল হয়;
কী বীভৎস দেখায়!
যেন সুন্দরীর কপালে বিষ ফোঁড়া
শব্দ এমনই এক ছবি যা সামান্য ভুল রং সহ্য করে না
কালো মেঘলা দিনে ছোট্ট ঘরে কোনও বইয়ের পৃষ্ঠায়
‘রূপসী’ শব্দটি দেখা মাত্রই জানলার কাছে এসে সে দাঁড়ায়
বিশেষ রমণী নয়, সমস্ত রূপের সারাৎসার
এক জীবনের যাবতীয় কল্পনায় রেখা ও আয়তন
মাটির প্রতিমা থেকে ক্রমশ মানবী হয়ে ওঠা
‘রূপসী’ থেকে যদি সামান্য র-এর ফুটকিও বাদ পড়ে
কোনও ছবি নেই, সব অন্ধকার!
অন্য ভাষার একজন কবি আমার মুখে রূপসী শব্দটি শুনে
ভ্রূক্ষেপও করল না
বাংলার রূপসীকে চিনতেই পারল না সে
তার ছবি আর আমার ছবি এতই আলাদা যেন
ছাপার অক্ষরের জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি দুজনে।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ