শিশির-ভেজা ঘাসে তোমার চাঁপা রঙের পা
তোমার চোখে চোখ রেখেছে।
সদ্য ফোটা জুঁই
সেই মুহূর্তে নীরা, তুমি টেরও পেলে না
ফুলকে ছেড়ে ভ্রমর বলল,
কিশোরীটিকে ছুঁই!
যুবতী ছিলে, কোন পুণ্যে ফের কিশোরী হলে
নদীর ধারে ছড়িয়ে দিলে
নগ্ন বাহুলতা
অনন্তও থমকে যায়, সময় পথ ভোলে?
চোখে তোমার স্বর্গ-স্মৃতি
ওষ্ঠে অমরতা!
অমনভাবে দাঁড়িয়ে থাকো একটুক্ষণ, নীরা
যেন অলীক না মনে হয়।
মিলিয়ে যেয়ো না
সময় বড় জেদি, এখন কালের প্রহরীরা
নতজানু হয়ে তোমার
জড়িয়ে ধরুক পা!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ