সাঁকো পেরুলেই ওপারে দুঃখী গ্রাম
এপারে শুধুই শিল্পের আনাগোনা
তুমি কোন দিকে পুরাবে মনস্কাম?
ওপারে ক্ষুধার হাহাকার যায় শোনা।
শিল্পই সার? কবিতা আত্মরতি
দুখী মানুষের পাশে গিয়ে দাঁড়াবে না?
রূপের তৃষ্ণা, শব্দে অরূপ জ্যোতি
বাস্তবতার কাছে নেই কিছু দেনা?
ওপারে মানুষ মানবতা থেকে দূরে
সারা দিন শুধু ব্যস্ত বেঁচে থাকায়
পৃথিবী চেনে না, ছোট গণ্ডিতে ঘুরে
অনিয়ন্ত্রিত আয়ু ছিঁড়ে ছিঁড়ে খায়।
তুমিও দুঃখী, সে দুঃখ সৃষ্টিতে
ওদের ব্যথার হয় না শিল্পরূপ?
তুমি কি পারো না দু’-দিক মিলিয়ে দিতে
তবুও সাঁকোর মাঝখানে কেন চুপ?
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৮০০ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ