হাতে লেগেছিল হাত, কেউ তো দেখেনি?
একটি শালিক দেখেছিল
সিঁড়িতে দাঁড়িয়ে তার ওষ্ঠ ছুঁই
দেখেনি তো কেউ?
কাগজের টুকরো একটা উড়ে যায়
নদীর কিনারে তার চোখে চোখ রেখে
বিনিময় হয়ে যায় সব দুঃখ
আর কেউ জানে না
হঠাৎ উঠলো বেজে স্টিমারের ভোঁ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শতাব্দী রায়
শুভ জন্মদিন! 🎈
তানভীর মুহাম্মদ ত্বকী
শুভ জন্মদিন! 🎈