কড়ির মতন টেপা টেপা চোখ, নাক ছ্যাঁচা, ছিছি
লজ্জা, লজ্জা, লজ্জা
একটা জীবন শরম-ভরম, শুধুই ভস্ম শয্যা!
পারুল ডাঙার প্রান্তে তিনটি বালিকা বলল, নদীর
ওপারে যাবি?
গেলে না, একলা রয়ে গেলে, হাতে পুরোনো হলুদ চাবি!
লকলক করে বাড়ে ফুলগাছ, শরীর না যেন খাঁটি
বিদ্যুল্লতা
তুমি তার পাশে দাঁড়াও না ভয়ে! বুক ভরা নীরবতা।
পুতুল খেলায় যারা মেতেছিল, তারা ক্রমে ক্রমে ঢুকে
গেল সংসারে
তুমি চৌকাঠ পেরুলে না, বসে রইলে দিঘির ধারে।
বর্ষা এল কি এল না কে জানে, শীতের বাতাসে খসে
খসে পড়ে পাতা
কোথা অদৃশ্য ঘর্ঘর নাদে ঘুরছে একটা জাঁতা।
ওলো ও কন্যা, আগুন জ্বলেনি, রক্তে কখনও ছলকে
আসেনি ঢেউ?
চোখের তারায় বিমূর্ত ছবি, দেখাল না বুঝি কেউ।
রূপের ফুলকি উড়ছে বাতাসে, স্বপ্ন যেমন জীবনকে দেয়
রংমশালের ঝড়
রূপও স্বপ্ন, স্বপ্ন না দেখে সারাটা জীবন রয়ে গেলে উলুখড়!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ