পা মাড়িয়ে কেউ চলে গেল আগে আগে
ফিরে তাকাবে না, পিঠে লেগে আছে চোখ
রাস্তা ছুটছে, গাড়ির ভেতরে গাড়ি
স্বপ্ন দেখে না নব্বই ভাগ লোক!
যেমন স্বপ্ন ধুলো থেকে উঠে আসে
পরমাণুতেও বিশ্ব ঘূর্ণমান
মায়া সংসার নদীর সঙ্গে দোলে
ও কার বাছা রে, কেঁদে হলো খানখান?
কোথাও একটা নিশানা রয়েছে পোঁতা
প্রেমিক ও খুনি পিঠোপিঠি দুটি ভাই
কেউ ঘর ভাঙে, কেউ গাছে দেয় জল
সহসা বাতাসে রব ওঠে যাই যাই!
বিকেলের ঘুম ভেঙে গেলে ভ্রম হয়
এটা কোন দেশ, এই শরীরটা কার?
মেঘলা আকাশে পরমার্থের ছবি
ঝলসে উঠেও মুছে যায় বারবার!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ