কে যে কার সঙ্গে যাবে, তিনখানা গাড়ি
আমরা এগারোজন, ফাল্গুনের লোধ্ররেণু মাখা সেই ভোর
লাল গাড়ি, কচি কলাপাতা শাড়ি, মানায় না মানায় না মোটে
কেউ কেউ হেসে ওঠে, আকাশে জবাকুসুম, ভিনদেশি মেয়ে
স্টিয়ারিং ছুঁয়ে আছে, সিগারেট নেই তবু মুখে তার ধোঁয়া
যার যার গোঁফ আছে কালো গাড়িটিতে তারা উঠতে পারবে না
একটি শালিক দেখে হরিণী-নয়না আরও খোঁজে ইতি উতি
মন্দিরের সামনে গিয়ে চটি খোলে দুর্দান্ত পঁচিশ
এই মাত্র বয়ে গেল নদীর মতন এক হিমেল বাতাস
সঙ্গে কিছু নিয়ে গেল, কয়েকটা কথার টুকরো, গোপন ঝিলিক
পায়ে পায়ে অস্থিরতা, তিনজোড়া স্তনবৃন্ত অতীব উন্মুখ
বিয়ার বোতলগুলি খোলা হবে, ভুলে গেলে বটল ওপনার?
ঊরুতে চাপড় মারে দুর্যোধন, সেই আজ দ্রৌপদীকে পাবে?
তবে আর দেরি কেন, এখানেই খেলা শুরু হোক।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ