চারদিকে এত মেঘ গর্জন-ছাপানো
বিস্ফোরণের দাপট
তা বলে কি আমি শুনতে পাব না সিঁড়িতে
তোমার পায়ের শব্দ?
বারুদ ধোঁয়ায় চোখ জ্বলে যায়, দাঁড়িয়ে
রয়েছি খোলা জানলায়
এ সময়ে চোখ আরও প্রদীপ্ত, আরও
স্বাধীন না হলে যে হারাব
জবাফুলে টুনটুনির ফুরুৎ দেখার
মতন শুভ মুহূর্ত!
সবাই ভাবছে চুপ করে আছি, আসলে
তো আমি ধ্যানে নিমগ্ন
এখন শ্রাবণ আরও সুতীক্ষ্ণ, এক
জন্মের বাজি ধরে রাখা
নাচুক কুঁদুক যত উল্লুক, আমি
কিছুতেই সুর ভুলব না
নদীর কিনারে কালের রাখাল মহিষ-
বাহন, স্থির পটে আঁকা!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৮৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ