মনোবেদনার রং নীল না বাদামী?
নদীর চরায় আজ ফুটে আছে ঘাসফুল
হলুদ ও সাদা
ওদেরও হৃদয় আছে? অথবা স্বপ্নের বর্ণচ্ছটা
একদিন এই নদী প্রান্তে এসে খুশিতে উজ্জ্বল হই
আবার কখনো আমি এখানেই বিষণ্ণ, মন্থর
মুখ নিচু করে আমি প্রশ্ন করি
ঘাসফুল, তুমি কি নারীর মতো
দুঃখ দাও
আনন্দেরও তুমিই প্রতীক?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শতাব্দী রায়
শুভ জন্মদিন! 🎈
তানভীর মুহাম্মদ ত্বকী
শুভ জন্মদিন! 🎈