বাগানে নাম-না-জানা আগাছার উঁকিঝুঁকি, তবু মনে হয়
এক কোণে পরমার্থ মাথা গুঁজে আছে
উড়ে যায় গ্রীষ্ম-পরী, দৃশ্যের বিভায় এত আগুনের আঁচ
আমার মাটিতে চোখ, আমার মাটিতে কান
ধুলোমাখা ঠোঁট
বৃষ্টি নেই, অশু নেই, আকাশ হারিয়ে গেছে কানামাছি ভিড়ে
হে মাটি, তুমি কি দেশ, তুমি কি জন্মের গল্প জানো?
কোথায় আমার দেশ, সীমান্তের কাঁটাতারে
ছেঁড়া সুতো, ইতিহাস গড়াগড়ি যায়
বলো বলো, হে বধির, কোন্ দিকে যাবো
ছুরিকা ও ক্ষেপণাস্ত্র, মাথা নিচু করে আমি
এঁকে বেঁকে ছুটি
পৃথিবী এমন ছোট, দুপা গেলে শেষ হয়ে যায়
কোথায় আমার দেশ, কোন্ দিকে, কোন্ অমরায়
শুন্যের গোলকধাঁধা, ধ্বংসের সহস্র আলো,
ধিক তোকে ওপেনহাইমার
মাটি এত প্রিয়, কত প্রণয়ের গন্ধ মাখা, তবু
মাটির গভীরে নেই।
স্বপ্নের স্বদেশ!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৮৮ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫০ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ