বাতাসে দোল ওঠে। বাতাস নয়
বইয়ের পাতা খোলা, সারা জীবন
কাগজ মুড়ে শোওয়া, কাগজ ঘুম
শব্দ অক্ষরে খিদে মেটায়।
দেয়ালে প্রজাপতি, এল কখন?
দেখিনি কতদিন নারীর রূপ
শুধুই রূপ নয়, অভিমানের
ভেতরে বিদ্যুৎ, ছন্দ মিল!
রক্ত গোধূলিতে নদীর তীর
ওপারে ঝাউবন দৃশ্য নয়
শব্দ ভেঙে ভেঙে খেলার ছল
যদি বা নদী আছে, আকাশ নেই।
খেলারও শেষ নেই, সারা জীবন
আঙুলে আগুনের তীব্র আঁচ
বুকের কাছে নেই অন্য মুখ
অথচ উপমায় এক ঝলক!
কবিরা উদাসীন, যা ভুলো মন
সত্যি তাই বুঝি, তবে এখন
সাতটি মাত্রায় প্রখর কান
কে দেয় পরমায়ু বিসর্জন?
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ