গাঙে ভেসে যায় সোনার নৌকো, ধরতে পারি না, দৌড়ে এসেও
ধরতে পারি না
হেঁতাল ঝোপের আড়ালে কে দিল হাতছানি, দিল হাতছানি, তাকে
দেখেছি কখনো, দেখেছি অচেনা
গেরুয়া জলের ভিতরে জলের ভিতরে শব্দ, জল গিলে খায়
জলের শব্দ
রোদ আঠা হয়ে নেমে আসে গায়, নেমে আসে নীচে, মাটিতে,
শিকড়ে
বেলা যায়, বেলা সমূহ গড়ায়, বেলা ভেসে যায় পায়ের তলায়
এখন সন্ধে নিকষ একলা, সন্ধে একলা, ফেরিঘাটে বসে
আমিও একাকী
এ নদীতে আর কিছুই যায় না, নদী ছাড়া আর কিছুই যায় না
জলের আঁচলে প্রতিমার ঘ্রাণ, খড়ের প্রতিমা, কুলুকুলু হাসি,
শরীরের ঘ্রাণ
মাঘ রজনীতে প্রথম শরীর, প্রথম রাত্রি, রাত্রিকে ভাঙা, ভেঙে ভেঙে
সারা জীবনে জড়ানো
এই ছেলেবেলা, এই যৌবন, সামনে পেছনে লুকোচুরি খেলা
কে ডাকে কে ডাকে হাওয়া উন্মন, হাওয়ার ডানায়
উড়ছে আকাশ
দুলছে আকাশ, নামছে আকাশ, জলে ড়ুব দিল আমার আকাশ…
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ