ভোরের বাতাস কিছু চায়
হিরণ্য আঁচলখানি দিগন্তে ছড়িয়ে কিছু চায়
কী দেব তোমাকে?
টগর, মল্লিকা, জুঁই, বৃষ্টিতে গা ধুয়ে
চুল বাঁধে, টিপ পরে, আমি কাছে গিয়ে দাঁড়ালেই
কলস্বরে বলে ওঠে, শুধু নেবে, কিছু কি দেবে না?
দিতে হবে, কী দেব ওদের?
মাটিতে পায়ের ছাপ, কোনোদিন ক্ষমা চেয়েছি কি?
সকলেই স্বার্থপর দৈত্য, শুধু নিয়ে যাচ্ছি,
অনর্গল ভোগী
চুষে, ছিঁড়ে কামড়ে খেতে দ্বিধা নেই, দিই না কিছুই
দেশ দেশ বলে এত কান্না, এত গলা ফাটাফাটি
এত কবিতা ও গান
সব ভান! জননী না ছাই! তলপেট ছিন্নভিন্ন করে
দিতে দ্বিধা নেই।
ভোরের বাতাস কিছু চায়
নদীটির কুলুকুলু ধ্বনি কিছু চায়
ঘুম ভাঙা আকাশের বিমূর্ত কিরণ কিছু চায়
ভাঙা বাড়িটার পাশে নিঃসঙ্গ নয়নতারা, সেও কিছু চায়
চারিদিকে সুন্দরের অজস্র আসন পাতা, কাদা মাখা পায়ে
আমরা দৌড়োচ্ছি সব লণ্ডভণ্ড করে
এত ঋণ, এত ঋণ, চোখে এক বিন্দু অশ্রু নেই।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ