এসো, আমরা এখন সেই ভাষায় কথা বলি, যা
কেউ বুঝবে না
তুমিও না, আমিও না!
এসো আমরা স্বপ্ন বদলাবদলি শুরু করি
যেমন স্বপ্ন আমি আজও দেখিনি
তুমিও না।
এসো আমরা বাগানের চারপাশে ছড়িয়ে দিই
অভূতপূর্ব সব ফুলের চারা
যদিও আমাদের নিজস্ব কোনো বাগান নেই
কারা যেন দুন্দুভি বাজিয়ে এগিয়ে আসছে এদিকে
একটি নদী শুকিয়ে গেল এই মাত্র
সীমান্তে নতুন করে বেড়া দেওয়া হচ্ছে
হাসছে প্রহরীরা
এ একটা খাঁচার মধ্যে, ও একটা খাঁচার মধ্যে
বন্দিরাও হাততালি দেয়
কারা যেন দুন্দুভি বাজিয়ে এগিয়ে আসছে এদিকে
এসো আমরা পৃথিবী জুড়ে এমন একটা ধ্বংসের উৎসব
শুরু করি
সেরকম ধ্বংস পৃথিবীও কখনো দেখেনি।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ