এবার বসন্তে কিছু ফুল ছেঁড়া হল
কোকিলও ডেকেছে খুব বাঁশের খাঁচায়
এবার বসন্ত লাস্যে কিছু দিক ভুল
অন্ধকারে সমুত্থিত তৃতীয় বিষাদ।
এবার বসন্তে গান শুরু হল ঠিকই
মাঝপথে কারা যেন দুন্দুভি বাজাল
কোথাও পাথর ফেটে বেরিয়েছে জল
অনেকেই ছুটে গেল, একজন গেল না।
এবার বাতাসে ছিল কিছুটা অমিয়
একাকী আঘ্রাণ নিলে স্পষ্ট বোঝা যায়
উৎসবের রাতগুলি কে কোথায় একা
হাতে হাত ধরাধরি, সবাই অচেনা।
এবার বসন্তে ঠিক মধ্য যামিনীতে
এল এক ডাকপিওন, অন্ধ, জিভকাটা
সে বড় মজার খেলা, কত হুড়োহুড়ি
সকলেরই চিঠি আছে। কারো নাম নেই।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ