আজ আর ঘুম এল না, জেগে উঠে দেখলাম ঘুমকে
এ রকম হয়
মানস নদীর ধারে মাথায় চাঁদ জাগা সেই এক রাতে
আর কিছু দেখিনি, অন্ধকার রাত্রির শরীর দেখেছি
জীবনে দু’-একবারই মাত্র এ রকম দেখা হয় চকিতে
তেইশ বছর বয়সের সেই যে বুক ফাটা চোখ ভেজা
দুঃখ পাওয়া
যা নিয়ে লিখেছি কত না কবিতা
আজ তা বুঝতে পারি, অনেকটাই ছিল ভুল
মেয়েটি নয়, সেই প্রথম আমি দুঃখকে দেখেছি স্বচক্ষে
বরাইবুরুর কাছে একটি ঝর্নার ধারেকাছে কেউ ছিল না
ঝর্নাটি নিজেই সেখানে স্নান করছিল আপন মনে
যেমন একটা বই মাঝে মাঝে পাতা উল্টে নিজেকেই পড়ে
একটা থেমে থাকা গান নিজেকেই গানটা শোনায় কখনো
আগুন এক এক সময় মুগ্ধ হয়ে দেখে আগুনেরই রূপ
শুধু আজও তেমন করে দেখতে পেলাম না ভালোবাসাকে
সমস্ত শরীর ছাপিয়ে তার এক পাশে চুপ করে দাঁড়িয়ে থাকা!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ