দরজাটা বন্ধ হল, তবু যেন বেশি শব্দ হল
কেউ এল? কেউ গেল? দরজা তাকে পছন্দ করেনি
প্যাঁচার পালক খসা রাত হল,
জোনাকিরা পিকনিকে মেতেছে।
যেখানে দুপুর ছিল, সেখানে নিঝুম রাত ম্যাজিক দেখায়
কালো আঙরাখা সব ঢেকে আছে, কেউ উঁকি দেবে না এখন
আমি শার্ট খুলে গেঞ্জি…পা-জামায় গিঁট বাঁধতে গিয়ে
দু’এক মুহূর্ত থমকে থাকি
দরজাটা এপারে ওপারে
আমি বা আমার মতো, তার ইচ্ছে ভাবিনি কখনো
কে ওদিকে? একা রাত, এখন ঘুমের শব্দে
এত বাল্যকাল।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ