মৌমাছিটা শুকনো ফুলকে ছুঁল না, সে কাল
ওখানে রভস করেছিল
বেড়ার ধারে সদ্য যৌবনবতী রঙ্গন ও টগরেরা
নাচ শুরু করে দিয়েছে
সেজেছে খুব
গুঁড়ো গুঁড়ো বৃষ্টি খেয়েছে, নেশা করেছে
ভোরের বাতাসে চুমুক দিয়ে
ওরা ডাকছে, বুকের ওড়না খুলে ডাকছে মৌমাছিটাকে
আমি এই রতি-চঞ্চলতা উপভোগ করি, শুনতে পাই
মৌন শীৎকার
বেশিক্ষণ না
একটা গুণ্ডামতন সবল ছাগল দু’পা উঁচিয়ে
বেড়ার ওপর মুখ বাড়ায় রাক্ষসের মতন
প্রেম ও ধ্বংসের শব্দের মধ্যে প্রথমে খুব একটা
তফাত বোঝা যায় না
ধারালো দাঁতে পিষে যাচ্ছে ফুলগুলো, তবু মনে হয় খেলা
ক্রমশ হতে থাকে রং ও সারল্যের বিনাশ
আমি বাধা দিই না, ফুল আমার প্রেমিকা নয়, মৌমাছির
এটা আমার বাগান নয়, ডাকবাংলো
ছাগলটাকে তার খিদের খাদ্য থেকে বঞ্চিত করব কেন
কিছুক্ষণের মধ্যেই নাটকের পরবর্তী দৃশ্য
লুঙ্গি পরা, বেঁটে লাঠি হাতে একটা লোক
ছুটতে ছুটতে এসে ছাগলটার গলা চেপে ধরল
নিষ্ঠুরভাবে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে গেল মাঠ পেরিয়ে
ঐ দিকেই বুঝি কশাইখানা?
এই লৌকিক বৃত্তের মাঝখানে আমি একটা অলৌকিক বিন্দু…
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৮০০ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ