এক ফোঁটাও জল নেই, তবু নদী
এক ঝাঁক ভ্যাবাচ্যাকা ফড়িং শুনতে পাচ্ছে তরঙ্গের ধ্বনি
ব্রিজের ওপর দিয়ে ঝমঝমিয়ে যাচ্ছে ট্রেন, জানলায়
কৌতূহলী কিশোর নদী দেখছে
লাল রঙের বাঁধানো ঘাটে পা ধুচ্ছে চাষি বউ
ভিজে গেছে তার ছলনাময়ী সায়া
জল নেই, কিন্তু খেয়া নৌকো ভাসছে, বিড়ি টানছে মাঝি
আসুক না নিশুতি রাত, আরও গাঢ় হোক অন্ধকার
ঐ নদীতে দোল খাবে চাঁদ
কলকলানি গল্পে মেতে হাঁটু পর্যন্ত ড়ুবিয়ে পার হয়ে যাচ্ছে
সাঁওতাল রমণীরা
এপার থেকে কেউ হাঁক দিচ্ছে ভাটিয়াল টানে
অনেক গভীর থেকে উঠে আসছে শতদল…
এক ফোঁটাও জল নেই, তবু নদী
শুয়ে আছে আমার বন্ধু, শরীরে প্রাণ নেই
তবু তার নাম দীপেন
সে ভেসে যাবে ঐ নদীতে, ভেসে চলে যাচ্ছে…
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৮০০ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ