খিদের সময় কচমচ করে আস্ত একটা রান্নার বই খেলেই তো হয়
বই যদি লাগে শুকনো শুকনো একটু একটু জল ঢেলে নিয়ে বেশ খাওয়া যায়
কচি-কাঁচাদের জব্দ করবে, মাথায় চাপাও খান দু’তিন থান ইট বই
বন্যার দিনে কাজে লেগে যাবে, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে কাগজের নৌকো ভাসাও
সেই নৌকোয় দিগন্ত পার, এ দুনিয়া ছেড়ে অন্য দুনিয়া
বাঘ সিংঘিরা বই কী জানে না তাই তো তাদের সংখ্যাটা আজ দোদুল্যমান
অনেক মানুষও বই ভয় পায়, বইরা তাদের দিকে চেয়ে হাসে দন্ত কপাটি
বই দিয়ে খুব ভালো হয় জেনো, ভাঙা টেবিলের পায়ার ঠেকনো
তেমন তেমন বই খুললেই আঃ কী আরাম, চোখ বুজে আসে, ঘুমের ওষুধ
.বই খোলা রেখে মুখটা লুকিয়ে কেঁদে নেওয়া যায় কী জানি কীসের দুঃখে না সুখে
বইয়ের সঙ্গে এক বিছানায় ভালবাসাবাসি গোপন তো নয়, দেখুক না লোকে
শুনেছি স্বর্গে লাইব্রেরি নেই, বইটই নেই, দান্তেও কিছু লেখেননি, সব
দেব-দেবীরাই নিরেট মুর্থ
তাই তো স্বর্গে যাবার ইচ্ছে কখনও হয় না, জ্ঞানপাপীরাই হুড়োহুড়ি করে
বইতে থাকুক শক্ত মলাট, কখনও সখনও ছুড়তে তো হবে টিভির বাক্সে
সবাই বলছে, আসছে শতকে যুদ্ধ লাগবে, বই হারবেই, বই বলে আর কিছু
থাকবে না
হারে তো হারুক, মৃত বইগুলি ভূত তো হবেই, যখন তখন কম্পুটারের দেবে গলা
টিপে!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১১ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৯ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ