অন্ধকারে নদী পেরুবা, ভেঙে পড়েছে সাঁকো
ছোট্ট নদী, ছুঁড়ি প্রতিম, বৃষ্টি খেয়ে মাতাল
ছিঁড়ে খাচ্ছে গাছের ডাল, জিভে চাটছে মাটি
হিজল গাছের ঘাড় মটকে হা হা করছে বাতাস।
ওপারে কেউ যাবে না। আর রাত্রি চোখ বন্ধ
আমি তা হলে কোথায় যাই, খিদের ধিকিপিধক,
ঘুমের টান, নেশার টান, কোথায় গিয়ে মেটাই
ঘুরাঘুট্টি অন্ধকারে পৃথিবী গোল থেমে।
আমিটা কে? হেঁকে বলে হে, আছে কি কোনো নাম?
নদী পেরুতে এলে এখানে, পেরুতেই যে হবে
এমন মাথার দিব্যি কেউ তোমায় কবে দিল?
না পেরুলে আজ রাতেই দুনিয়া উল্টে যাবে?
আমির মধ্যে অন্য আমি, ঘুমের মধ্যে জাগা
মেঘের মধ্যে ভেজা বারুদ, ফুলের মধ্যে জ্যোৎসা
গ্ৰন্থভুক পথ পাগল, প্রেমিক উদাসীন
একটা আমি ছাতা মাথায়, অন্য আমি নদীর জলে নামে।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৮০০ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ