ভাঙতে ভাঙতে যাওয়া, আবার পেছন ফিরে দেখা…
এ ভাঙনে ধ্বংস নেই, চক্ষে লাগে ধাঁধা
একদা কারো ছেলে ছিলাম, এখন নিজেই বাবা
বাবার মুখ ঝাপসা, যেন চকখড়িতে আঁকা…
লক্ষ চিঠি লেখার নারী দূর বিদেশে পাড়ি
এখন চিঠি গাছের পাতায়, এখন চিঠি ঘাসে
ফিরে তাকাই, ভাঙা দেউলে ফুল ফুটেছে কত
ছিল যেখানে গন্ধরাজ, এখন নয়নতারা…
দেয়ালে গ্রুপ ফটোর মধ্যে ভীত মুখটি কার
দেয়ালগুলি শূন্য সব উড়ে গিয়েছে ঝড়ে…
মায়ের সঙ্গে দেখা হয় না, লিখি মাতৃস্মৃতি
খেলার সঙ্গী বদলে যায়, বদলে যায় খেলা
আমি কোথায় ছুটছি, আমার পায়ে ফুটেছে কাঁটা…
ভাঙতে ভাঙতে যাওয়া আবার পেছন ফিরে দেখা…
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৮০০ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ