ভালোবাসার ভিখিরিগুলো কবিতা লেখে নিরালায়
যেমন অন্ধ ছড় টেনে যায় ভাঙা মাটির বেহালায়
দুনিয়া-জোড়া রক্তচোখ, দুনিয়া-জোড়া খাই-খাই
দুনিয়া-জোড়া ছুরি ও কাঁচি, দুনিয়া-জোড়া ভাই-ভাই
যে-পাখি ছিল বসন্তের এখন তার পাখনায়
লাগে না আর মলয়ানিল, বিষের ধোঁয়া পাক খায়
যেখানে ছিল ছেলেবেলার মালতী, যূথী, রঙ্গন
সেখানে বেড়া কাঁটাতারের, যুযুধানের অঙ্গন
ভালোবাসার কথা কে বলে? যে শোনে তার হাসি পায়
যেন নোংরা রুমাল একটা পথের পাশে ফেলে যায়
নারীর পাশে পুরুষটি কে? কত কথার ফুলঝুরি
প্রেমবিহীন প্রেমের দৃশ্য, যে যার করে মন চুরি
কিংবা মন, কেন-বা মন, মনেরই বা কী দরকার
শরীর ঘিরে গণতন্ত্র, শরীরবাদী সরকার!
কবির দল ভিখিরি আর কাঙাল, ওরা দিনরাত
ভালোবাসার জন্য শুধু বাড়িয়ে রাখে দুই হাত
ধুলোর মধ্যে গড়াগড়ি, বৃষ্টি ভেজে অকারণ
যার কৃপা চায় ঠোঁট বেঁকিয়ে সে বলে যায়, আ মরণ!
পাবে না কিছু জেনেও বুক উজাড় করে চায় দিতে
নেবেই বা কে, সব শুনশান, কেউ নেই তার চার ভিতে
তবু এমনই জেদির দল, এমনই ওদের ভুল আশা
ধ্বংস হয় হোক পৃথিবী, বাঁচিয়ে রাখবে ভালোবাসা!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৯২ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮১১২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৮০০ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮২ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৫২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ