ঠাস্ ঠাস্ দ্রুম্ দ্রাম্, শুনে লাগে খট্ কা-
ফুল ফোটে তাই বল! আমি ভাবি পট্ কা!
শাঁই শাঁই পন্ পন্, ভয়ে কান্ বন্ধ-
ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ
হুড়মুড় ধুপ্ ধাপ্- ওকি শুনি ভাই রে!
দেখ্ ছ না হিম পড়ে- যেও নাকো বাইরে।
চুপ চুপ ঐ শোন্! ঝুপ্ ঝাপ্ ঝ-পাস!
চাঁদ বুঝি ডুবে গেল- গব্ গব্ গ-বাস!
খ্যাঁশ্ খ্যাঁশ্ ঘ্যাঁচ্ ঘ্যাঁচ্, রাত কাটে ওই রে!
দুড় দাড়্ চুরমার- ঘুম ভাঙে কই রে!
ঘর্ ঘর্ ভন্ ভন্ ঘোরে কত চিন্তা!
কত মন নাচে শোন্- ধেই ধেই ধিন্ তা!
ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে-
ফট্ ফট্ বুক ফাটে তাই মাঝে মাঝে রে!
হৈ হৈ মার্ মার্ `বাপ্ বাপ্' চিত্কার-
মালকোঁচা মারে বুঝি সরে পড়্ এইবার।
কবিতা — শব্দকল্পদ্রুম
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
ছড়া
৩৫১৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘শব্দকল্পদ্রুম’ সুকুমার রায়ের একটি অত্যন্ত জনপ্রিয় ও কালজয়ী ছড়া। এখানে বিভিন্ন কাল্পনিক ও প্রাকৃতিক ধ্বন্যাত্মক শব্দকে অসাধারণ অনুভূতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শব্দের সাহায্যে চমৎকার চিত্রকল্প তৈরি এবং হাস্যরসের আড়ালে মনের নানাবিধ চঞ্চলতা ও বিস্ময়কে তুলে ধরাই এই কবিতাটির প্রধান বৈশিষ্ট্য।