সকল চিহ্ন দৃশ্যমান আজই কদর রাত ;
ক্ষমার নজর দাও হে প্রভু দান কর নাজাত।

নিজেই নিজের নাম দিলে রহিম-রহমান
আমার অভাব তোমার জানা দান কর অফুরান।

দুনিয়াবি ঠুনকো চাওয়া চাইনা কিছু আর
দাও ইয়া রব স্বপ্নযোগে নবীজির দিদার।
২৮ মার্চ, ২০২৫
ঢাকা।