মহরমের চাঁদ উঠিল নীল গগনের কোলে,
নববর্ষের বাণী নিয়ে এলো ধরণিতলে।
হিজরতের সেই ইতিহাস জাগে নব প্রাণে,
ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ে বিশ্বভুবনখানে।
মক্কা ছেড়ে মদিনাতে নবীর শুভ গমন,
সত্যধর্মের বিজয়গাথা করে স্মরণ।
লোভ হিংসা অন্যায় যত দূরে যাক আজ,
সত্য ন্যায়ের পথেই হোক জীবনের সাজ।
ইমানভরা হৃদয় নিয়ে চলি সবার সাথে,
কল্যাণেরই দীপ জ্বালাই মানবতার পথে।
নববর্ষের প্রথম দিনে করি এই পণ,
সৎকর্মেতে ভরে তুলব জীবন প্রতিক্ষণ।
মহরমের পবিত্র মাস ডাকছে বারবার,
শুভ হিজরী নববর্ষ খোলো সুখের দ্বার।
🖋️এস এম শাহনূর
১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
১ মহরম ১৪৪৮ হিজরী
চন্দ্রিমা মডেল টাউন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন