স্বাধীনতা তোর পায়ে শিকল
হাত দু'খানা তার বন্দি,
কী আর হবে খুঁজে ফিরে
কোন অজানায় সন্ধি?
শহর জুড়ে আঁধার নামে
স্তব্ধ কোলাহল,
চোখের কোণে জমছে কেবল
স্বপ্ন-পোড়ার জল।
আকাশ ছিল অবারিত
উড়বে বলে পাখি,
এখন শুধু খাঁচার কোণে
ঝাপসা দুটি আঁখি।
মুক্ত হওয়ার মন্ত্র ভুলে
মন হয়েছে পাথর,
শিক্ত চোখে রিক্ত পথে
দিনগুলি সব কাতর।
বিবেকের ওই দরজাতে আজ
মস্ত বড় তালা,
মিথ্যে সুখে ভুলিয়ে রাখি
তীব্র বিষের জ্বালা।
রোদ্র মাখা ভোরের আলো
আসবে না আর ফিরে,
মিথ্যা মায়ায় বন্দি সবাই
এই আঁধারের নীরে।
শিকল ভাঙার সাহসটুকু
হারিয়ে গেছে কবে,
মৃত আত্মার মিছিল নিয়ে
বাঁচার উৎসব হবে?
কবিতা — "শিকলবন্দি ডানা"
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
দেশাত্মবোধক কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
৮৮
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন