ভালবাসার কথা
শংকর ব্রহ্ম
বুকের ভিতর অনেক পাহাড়
অনেক নদী
অনেক বন
সকল বাঁধা পেরিয়ে তোমার ছোট কুটির।
সেখানেও অনেক আশা
অনেক স্বপ্ন ভালবাসা
লুকিয়ে আছে সংগোপনে।
তোমায় আমি ভালবাসি
এই কথাটি বলতে হলে আমায়
সকল বাধা পেরিয়ে যেতে হবে।
ভালবাসার কথা
বুকের ভিতর
অনেক পাহাড়
অনেক নদী
অনেক বন।
কবিতা — ভালবাসার কথা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
২৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
শংকর ব্রহ্মের 'ভালবাসার কথা' একটি গভীর প্রেমমূলক কবিতা। কবি এখানে ভালোবাসার প্রকাশে সকল বাধা-বিপত্তি পেরিয়ে যাওয়ার আকুলতা প্রকাশ করেছেন। বুকের ভেতর জমে থাকা পাহাড়, নদী ও বনের মতো বিশাল বাধা সত্ত্বেও প্রিয়তমার কাছে নিজের ভালোবাসার কথা ব্যক্ত করাই কবির মূল লক্ষ্য। সংযত আবেগ এবং সহজ ভাষায় কবিতাটি প্রেম ও অনুভূতির গভীরতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।