ত্রিফলা
শংকর ব্রহ্ম
১).
কবিতার কাছে কবি কিছু আর করে না প্রত্যাশা
কবিতা কবির মনের গোপন ভালোবাসা
গোপন প্রেমের কাছে কোন প্রত্যাশা থাকে না
কবিতার কাছেও কবি কোন প্রত্যাশা রাখে না
২).
সকলেই খুঁজে মরে সুখের জীবন
কবিরা তো খুঁজে ফেরে মানুষের মন
৩).
অভিনেতা অভিনয় করে পর্দার ওপারে
আর নেতারা অভিনয় করে মঞ্চের উপরে
সকলেই মন নিয়ে করে অভিনয়
কেউ আবার অভিনয় মন দিয়ে সয়
কবিরাও করে অভিনয় বেশী আর কম
বুকে যার আছে যত দম
কবিতা — ত্রিফলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রূপক কবিতা
৪২
এআই বিশ্লেষণ (মূলভাব)
শংকর ব্রহ্মের 'ত্রিফলা' কবিতাটি তিনটি ছোট চরণের মাধ্যমে কবি ও কবিতার গভীর সম্পর্ক প্রকাশ করে। প্রথম অংশে কবিতা হলো প্রত্যাশাহীন গোপন ভালোবাসা। দ্বিতীয় অংশে কবিরা সাধারণ মানুষের মতো সুখের বদলে মানুষের মন খোঁজে। আর তৃতীয় অংশে সমাজ ও জীবনের অভিনয়কে তুলে ধরা হয়েছে, যেখানে কবিরাও নিজস্ব সক্ষমতা অনুযায়ী অভিনয় করে যান। এটি মানবমন ও কবিতার এক চমৎকার উপলব্ধি।