তোমার ব্যথা
শংকর ব্রহ্ম
তোমাকে দেখিনি আগে,
তাই রাগে
ভেঙেছি হৃদয়।
তোমাকে দেখার পর,
কেটে গেছে সব সংশয়
উড়ে গেছে দ্বিধা আর ভয়।
ভাঙা হৃদয়ে এনে
এবার বসাবো তোমায়।
এসব আমার কথা।
অথচ তোমার ব্যথা
এখনও তো অজানাই হায়।
কবিতা — তোমার ব্যথা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
১৭
এআই বিশ্লেষণ (মূলভাব)
'তোমার ব্যথা' কবিতাটি কবি শংকর ব্রহ্মের একটি আবেগঘন প্রেমের কবিতা। কবিতায় কবির হৃদয়ের অনুতাপ, ভালোবাসা এবং প্রিয়জনকে পাওয়ার আকুলতা ফুটে উঠেছে। প্রিয়জনকে দেখার পর সংশয় ও ভয় দূর হলেও, কবি অনুধাবন করেছেন যে প্রিয়জনের মনের আসল ব্যথা বা কষ্ট এখনও অধরাই রয়ে গেছে। প্রেম ও অনুভূতির এই গভীর প্রকাশ কবিতাটিকে অনন্য করে তুলেছে।