সংশয়
শংকর ব্রহ্ম
বেশ তো ছিলাম একলা তোমার হৃদয় জুড়ে
বেশ তো ছিলাম মনের থেকে অনেক দূরে
আজ সে এলো এখানে বলো কেমন করে?
এ'সবের যে কী মানে হয়
খুঁজতে গিয়ে দিনটা ফুরায়
মনে জাগে যে কত সংশয়
পারে না থাকতে কেন সে আমার উপর সদয়
তাকে নিয়ে আর আমি ভাবি না তেমন
কবিতাকে নিয়ে আজ মেতেছি যেমন
তাকে নিয়ে কিছুতেই মাতি না তেমন
কবিতাকে সব দিয়ে তাকে নিয়ে আজ
লিখে ফেলি কত শত প্রেমকথা আর কত কাব্য
তাকে নিয়ে সারাদিন বসে বসে ভাবব
হৃদয়ের ব্যথা যত অনায়াসে তুলে দেব তাকে
কিছুটা তো দুঃখ দূর হয় তাতে
সে যে কেন রাগ করে এতে?
কবিতা — সংশয়
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
রূপক কবিতা
৩২
এআই বিশ্লেষণ (মূলভাব)
শংকর ব্রহ্মের 'সংশয়' কবিতাটিতে ভালোবাসা, দূরত্ব এবং কাব্য চর্চার অন্তর্দ্বন্দ্ব চমৎকারভাবে ফুটে উঠেছে। ভালোবাসার মানুষের প্রতি অভিমান থেকে কবি কবিতার আশ্রয়ে নিজের দুঃখ-কষ্ট বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবে প্রিয়জনের রাগ এবং কবির মনের সংশয়—সব মিলিয়ে মানস-টানাপোড়েন ও গভীর আবেগের এক সূক্ষ্ম ছবি ফুটে উঠেছে এই কবিতায়।